আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পক্ষে আদালতে সময়ের আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি চলছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে যেতে পারছেন না।
খালেদা জিয়ার পক্ষে তাঁর এক আইনজীবী আজ বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সময়ের আবেদন করেছেন। আবেদনের ওপর শুনানি চলছে।
বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জানান, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে তাঁরাও আজ আদালতে যাচ্ছেন না।