আদালতে যাননি খালেদা জিয়া

দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মামলার সাক্ষ্য নেওয়া পেছাতে খালেদা জিয়ার পক্ষে করা আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।
তবে বিএনপির চেয়ারপারসনের অনুপস্থিতির ব্যাপারে করা আবেদন মঞ্জুর হয়েছে।
আদালতে যাননি খালেদা জিয়াসাক্ষ্য গ্রহণ মুলতবির জন্য খালেদা জিয়ার পক্ষে আদালতে আবার আবেদন জানানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ খালেদা জিয়ার হাজিরা ছিল।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে যেতে পারছেন না।
আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া
এরই প্রেক্ষাপটে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা আজ বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সময়ের আবেদন করেন।
বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জানান, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে তাঁরাও আজ আদালতে যাচ্ছেন না।