আদালতে যাবেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে শিক্ষার্থীরা আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন তাঁরা। সমাবেশে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী সালমান খান বলেন, দাবি পূরণ না হওয়ায় শিগগিরই উচ্চ আদালতে রিট করবেন তাঁরা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক