আদালতে স্বীকারোক্তি দিলেন দুই আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অটো ভ্যানচালক আকবর আলী শেখ (৫৬) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, আকবর আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ অক্টোবর রাতে উপজেলার সরু গ্রামের আল-আমিন, শফিকুল ইসলাম, মহরম আলী ও বিপ্লব হোসেন নামের চার যুবককে গ্রেপ্তার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে চার আসামির মধ্যে শফিকুল ইসলাম (২২) ও আল-আমিন (২৪) ৭ অক্টোবর ও ৮ অক্টেবর বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের আকবর আলী তাঁর ব্যাটারিচালিত অটো ভ্যান নিয়ে ২ অক্টোবর রাতে সোনাহাটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সোনাহাটা-সরু গ্রাম রাস্তার মাঝখানে তাঁকে হত্যা করে অটো ভ্যান ছিনতাই করে নিয়ে যান আসামিরা।