আদালতে হাজিরা দিতে লিমন ঝালকাঠিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনকে ঝালকাঠিতে আনা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি দল গতকাল শনিবার রাত আটটায় লিমনকে নিয়ে মাইক্রোবাসযোগে ঝালকাঠি শহরে পৌঁছান। ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বেলা ১১টায় আসকের কর্মকর্তারা লিমনকে নিয়ে ঝালকাঠির উদ্দেশে রওনা হন। আসকের পরিচালক (তদন্ত) মো. নূর খান লিটন বলেন, ‘ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে আজ রোববার লিমনের নামে র্যাবের দায়ের করা অস্ত্র মামলার শুনানির তারিখ ধার্য আছে। আদালতে হাজিরা দেওয়ার জন্য লিমনকে নিয়ে আসা হয়েছে।’ লিমনের আইনজীবী নাসির উদ্দিন কবীর বলেন, ‘যেহেতু বিচারিক আদালতে প্রথম হাজিরা, তাই লিমনের পক্ষে আদালতে পূর্বশর্তে জামিনের আবেদন করব।’