আদালতে হামলার কথা স্বীকার করলেন বিএনপির কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকে পেট্রলবোমা হামলায় কবির হোসেন নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির একজন কর্মী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গত শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরঞ্জের শিমরাইল এলাকা থেকে বিএনপির কর্মী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দাবি, গতকাল রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে শহিদুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওসি আরও দাবি করেন, ওই মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া আরও দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।