আদালতেই প্রতিপক্ষকে হুমকি, কান ধরে ওঠবস বাদীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে দাঁড়িয়ে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অপরাধে আওয়ামী লীগের এক নেতাকে কান ধরে ওঠবস করানো হয়েছে। গত বুধবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী অন্তত পাঁচজন আইনজীবী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন বাদী হিসেবে গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুল ইসলামের আদালতে হাজির হন। মামলার শুনানি চলাকালে তিনি প্রকাশ্যে তাঁর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন এবং উচ্চ কণ্ঠে তিরস্কার করতে থাকেন। বিষয়টি বিচারকের নজরে আসে। তিনি এ ঘটনায় রুহুল আমিনকে পাঁচ ঘণ্টা আদালত হাজতে আটকে রাখার নির্দেশ দেন। পুলিশ তাঁকে আটক করতে গেলে রুহুল আদালতের কাছে ক্ষমা চান। এই প্রেক্ষাপটে আদালত দণ্ড পরিবর্তন করে তাঁকে কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। তখন রহুল আমিন কান ধরে ওঠবস করেন।