আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে গতকাল বৃহস্পতিবার জামালপুর শহরের চারটি চালকলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে শহরের সরদার পাড়ার রব্বানী রাইস মিলকে দুই হাজার, পুলিশ লাইনের রত্না রাইস মিলকে পাঁচ হাজার, বাগেরহাটার নূর অটো রাইস মিলকে তিন হাজার এবং সদর উপজেলার ছোনটিয়া বাজারের ন্যাশনাল অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মোহাম্মদ নূর-এ-আলম ও মো. দিদারুল আলম।