আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ঢাকার সাভারের হেমায়েতপুরে জামাল ক্লিনিককে চার লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিকটির মালিক জামাল উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। অভিযান চালানোর সময় ক্লিনিকের ফার্মেসিতে বিভিন্ন ধরনের প্রায় চার হাজার সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে ক্লিনিকের ব্যবস্থাপক মারুফা ইসলাম ও ফার্মেসির ব্যবস্থাপক ফারুক আহাম্মেদকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। ক্লিনিক কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। যোগাযোগ করলে জামাল উদ্দিন বলেন, শুধু তাঁর প্রতিষ্ঠান নয়, আরও অনেক প্রতিষ্ঠানেই এ ধরনের ওষুধ রয়েছে। র্যা ব জানায়, দীর্ঘদিন ধরেই ক্লিনিকটিতে সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল।