আদালতের আদেশ অমান্য করে ফ্রেইটের নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের স্থগিতাদেশ অমান্য করে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বাফা) নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।জানা গেছে, ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ট্রাইকন গ্লোবাল লজিস্টিকস লিমিটেডের পরিচালক গোলাম মোহাম্মদ গত সোমবার হাইকোর্টে রিট করেন। গতকাল আদালত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে এবং পুনঃতফসিলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেন।রিট দায়েরকারী ট্রাইকন গ্লোবালের পরিচালক গোলাম মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ অমান্য করে নির্বাচন অনুষ্ঠানের কারণে আজ (মঙ্গলবার) আরেকটি রিট করা হয়েছে। গোলাম মোহাম্মদ অভিযোগ করেন, বাংলাদেশের বাজারে তাদের কোম্পানির ২০ শতাংশ অবদান থাকার পরও তাঁকে ভোটার না করে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই সংগঠনে অন্তত ৫০০ জনকে ভোটার করা হয়নি।