আদালতের কার্যক্রম ভিডিও করায় ২০০ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের কার্যক্রম মুঠোফোনে ভিডিও করার অপরাধে নোয়াখালীতে আপেল মাহমুদ (২৩) নামের এক যুবককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নোয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ ওসমান হায়দার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে জেলার চাটখিল উপজেলার আবুতোরাবনগর গ্রামের ছিদ্দিক উল্লার ছেলে আপেল মাহমুদ একটি মামলায় বাদীপক্ষের সাক্ষী হিসেবে আদালতে হাজির হন। তাঁর বাবাসহ তিনজন ওই মামলায় সাক্ষ্য দেন। এ সময় তিনি নিজ ফোনসেটে বিচার কার্যক্রম ধারণ করেন। আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনেন। আদালতের নির্দেশে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। এ সময় তাঁর মুঠোফোন পরীক্ষা করে দোষী সাব্যস্ত করা হয় এবং ২০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। তিনি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।