আদালতের কার্যক্রম মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী পার্টি কুড়িগ্রাম জেলার সভাপতি আইনজীবী ফিরোজ মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গতকাল সোমবার কুড়িগ্রাম আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। এ উপলক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এইচ এম ইলিয়াস হোসেন। এতে বক্তব্য দেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম প্রমুখ। পরে আদালত কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। গত রোববার সকালে ফিরোজ মোহাম্মদ ফারুক (৭৩) চিলমারী সদরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।