প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলার বিচারিক আদালতের কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়িয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের অবকাশকালীন বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলাটি দ্রুত বিচার আদালত-৫-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ছিল। সরকারি গেজেটের পরিবর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন।