প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কারাগারে আটক সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জে৵ষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালত এ নির্দেশ দেন।
নারায়ণগঞ্জের আদালত পরিদর্শক আশরাফুজ্জামান জানান, আদালত ইন্টারপোলের মাধ্যমে নূর হোসেনকে ফিরিয়ে আনতে আদেশ দিয়েছেন। আদেশের কপি ইংরেজিতে অনুবাদ করে ফ্যাক্স ও মেইলযোগে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর আগে তাদের ওয়েবপেইজে নূর হোসেনের ছবি দিয়ে পরোয়ানা জারি করে।