প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামে গত ১০ জানুয়ারি মা-মেয়েসহ তিনজনের ওপর এসিড ছোড়ে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত ব্যক্তিদের পক্ষের লোকজন থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ঘটনার এক সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ।খাসজান গ্রামের হারিছ আলীর স্ত্রী মিছবা খাতুন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ১০ জানুুয়ারি সকালে একই গ্রামের শওকত আলীর নেতৃত্বে ১০-১২ জন ঘরে ঢুকে তাঁদের মারধর করতে থাকে। এ সময় প্রতিবেশী জাহেদা বেগম (৩৫) ও তাঁর মেয়ে পান্না বেগম (১৩) তাঁদের রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা মা-মেয়ের ওপর চড়াও হয়। একপর্যায়ে মা-মেয়েকে লক্ষ্য করে এসিড ছোড়ে হামলাকারীরা।