আদালতের নির্দেশে খুলে দেওয়া হলো কালিয়াকৈরের রাস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক থেকে আড়াবাড়ি যাওয়ার রাস্তাটি গতকাল সোমবার খুলে দেওয়া হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, আন্দারমানিক থেকে আড়াবাড়ি যাওয়ার ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন কারখানার শ্রমিক ও পাঁচ-সাতটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করত। কিন্তু এমএসএ স্পিনিং লিমিটেড নামের একটি কারখানার কর্তৃপক্ষ মালিকানা দাবি করে রাস্তার এক পাশে ইটের ও অন্য পাশে টিনের সীমানাপ্রাচীর নির্মাণ করে। পরে বাবুল মিয়া নামের এক ব্যক্তি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গতকাল গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ রাস্তাটি খুলে দেয়।