আদালতের নির্দেশে ঘটনার ৯ দিন পর মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনার ৯ দিন পর গতকাল রোববার অবশেষে আদালতের নির্দেশে মামলা নিল পুলিশ।
এলাকার কয়েকজন বািসন্দা ও পুিলশ সূেত্র জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ এলাকার বাসিন্দা সুরুজ্জামালের সঙ্গে আকবর আলীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৪ েফব্রুয়ারি সকাল নয়টার দিকে আকবরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুরুজ্জামালের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরসহ দোকানে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। এতে সুরুজ্জামালের পক্ষের তিনজন গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই দিন রাতেই আকবরের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়। ২৫ ফেব্রুয়ারি সুরুজ্জামাল থানায় মামলা করতে গেলে ওসি আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে সুরুজ্জামাল ১ মার্চ আকবরকে প্রধান আসামি করে ২০ জনের নামে আদালতে একটি অভিযোগ দেন। আদালত বিষয়টি আমলে নিয়ে থানার ওসিকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন। অবেশষে গতকাল ওসি মোখলেসুর রহমান মামলা নেন।