আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধাকে মরণোত্তর রাষ্ট্রীয় সমঞ্চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে নড়াইলের এক মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মান জানাল জেলা প্রশাসন। গত সোমবার বেলা একটায় কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের গোরস্থানে সমাহিত মুক্তিযোদ্ধা ময়েন উদ্দীনকে একদল পুলিশ সদস্য গার্ড অব অনার প্রদান করেন। জানা গেছে, ১২ জুন একটি জাতীয় দৈনিকে ‘রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, ক্যারমে ব্যস্ত ওসি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। পরের দিন ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ১৩ জুন আদালত রুল জারির পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের বিষয়ে ভূমিকা জানাতে নড়াইলের নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৯ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাব হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রয়াত মুক্তিযোদ্ধা ময়েন উদ্দীনের কবরে মরণোত্তর সমঞ্চান জানাতে বিবাদী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নড়াগাতি থানার ওসির প্রতি এ নির্দেশ জারি করেন। সোমবার প্রয়াত মুক্তিযোদ্ধাকে সমঞ্চান জানাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক), পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, কালিয়া ইউএনও শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহমঞ্চদ ভূঞা, নড়াগাতি থানার ওসি তৈমুর ইলি, কালিয়া উপজেলা কমান্ডার নজরুল ইসলাম এবং মাগুরার মহমঞ্চদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকনের নেতৃত্বে ৩০ সদস্যের একটি মুক্তিযোদ্ধা দল।