আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতার ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পটুয়াখালীর বাউফল উপজেলার কুমারখালী এলাকায় আওয়ামী লীগের একজন নেতা একটি বিরোধপূর্ণ জমিতে পাকা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাউফল থানা সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদকাঠী গ্রামের ইদ্রিস হাওলাদার ৪ জুলাই আদালতে উপজেলার শিবপুর মৌজার ৩০ নম্বর এসএ খতিয়ানের ১৯ নম্বর দাগের ৯০ শতাংশ জমির মালিক দাবি করে অভিযোগ করেন, তাঁর জমি স্থানীয় কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ন কবির জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ করার পাঁয়তারা চালাচ্ছেন। আদালত তাঁর অভিযোগ আমলে নিয়ে ওই জমিতে আগামী ৬ আগস্ট পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন।