আদালতের রায় অমান্য করে নতুন কমিটি গঠনের উদ্যোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায় অমান্য করে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি নির্বাচিত পঞ্চায়েত কমিটির বিপরীতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চা-শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিজয় প্রসাদ বুনার্জির করা রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ৫ আগস্ট উচ্চ আদালত রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আহ্বায়ক কমিটি কোনো নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না। চা-শ্রমিকদের অভিযোগ, দুই সপ্তাহ ধরে বিজয় প্রসাদ বিভিন্ন চা-বাগানে গিয়ে নতুন করে পঞ্চায়েত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। তাঁর এ উদ্যোগের প্রতিবাদে গত বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘাছড়া চা-বাগানের শ্রমিকেরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার পর ২০০৮ সালের ২৬ অক্টোবর প্রথমবারের মতো দেশের মোট সাতটি অঞ্চলের (ভ্যালির) ২০০ চা-বাগানের চা-শ্রমিকেরা সরাসরি ভোট দিয়ে পঞ্চায়েত কমিটি নির্বাচিত করেন। ওই বছরের ২ নভেম্বর পঞ্চায়েত কমিটির সদস্যরা সভাপতি ও সম্পাদকসহ আট সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেন। ওই নির্বাচনে রাজেন্দ্র প্রসাদ বুনার্জির মনোনীত প্যানেল পরাজিত হয়। নির্বাচনে মাখনলাল কর্মকার ও রাম ভজন কৈরীর নেতৃত্বে সংগ্রাম কমিটি নির্বাচিত হয়।অভিযোগ রয়েছে, নির্বাচনের এক বছর পর শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে বিজয় প্রসাদকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিনি ২৫ নভেম্বর ২০০৯ শ্রীমঙ্গলের চা-শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় লেবার হাউস দখল করে নেন।বিজয় প্রসাদ বুনার্জি বলেন, আদালত কী রায় দিয়েছেন, তা তিনি জানেন না। তিনি বলেন, কোনো সদস্য তিন মাস চাঁদা না দিলে তাঁর পঞ্চায়েত কমিটির সদস্যপদ বাতিল হয়ে যায়। তাই ওই সব চা-বাগানে নতুন পঞ্চায়েত কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছেন।