প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কোরআনের আইন—এ মন্তব্য করে ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, কোনো আদালত ওই আইনের বিরুদ্ধে রায় দিলে তাঁরা সে রায় মানবেন না।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে হাফেজ্জী হুজুর এর রাজনীতি: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি আমিনী এ কথা বলেন। আমিনী বলেন, প্রয়োজনে ছয় লাখ মানুষ শহীদ হবে, তবু দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে দেওয়া হবে না।আরেক ধর্মভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ: এদিকে গতকাল খেলাফত মজলিসের যুব সংগঠন খেলাফত যুব মজলিসের আত্মপ্রকাশ ঘটেছে।