আদালতের সহকারী ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিন জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এমএলএসএস (অফিস সহকারী) শেখ নাঈমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শফিউল্লাহ গতকাল আসামি শেখ নাঈমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বছরের ১২ আগস্ট অতিরিক্ত দ্বিতীয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন, এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া জামিননামা প্রদান করেন। এ ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল করিম আকন্দ কোতোয়ালি থানায় মামলা করেন।