আদালতের সামনে ‘নেতা’র আস্ফাালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বাড়ি ও একটি ছাত্রাবাসে বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালত চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ায় রাজশাহী মহানগর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত এক নেতাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।গত মঙ্গলবারের এই ঘটনার পরদিন গতকাল বুধবার সকালেই বিদ্যু ৎ বিভাগ থেকে ওই নেতার বাড়িতে মিটার লাগিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, মিটারের জন্য দিনের পর দিন আবেদন-নিবেদন করেও যেখানে সাড়া পাওয়া যায় না, সেখানে এ রকম ঘটনা ঘটার পরদিনই এভাবে মিটার দেওয়ায় তাঁরা বিস্মিত। এ ছাড়া বিদ্যু ৎ বিভাগ থেকে তাঁদের কোনো জরিমানা করা হয়নি।এই নেতার নাম জোবায়ের খন্দকার ওরফে শিশির (৩০)। তাঁর বাবা মৃত আবদুল আলীম খন্দকার। বাড়ি নগরের রানীনগর হাদির মোড় এলাকায়। তিনি নিজেকে স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দাবি করলেও স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি নাইমুল হক বলেন, অনেক দিন আগেই তাঁকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া এখন আর ওই ইউনিটের কমিটিও নেই।ওই নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজের বাড়িতে ও তাঁর একটি ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যু ৎ সংযোগ নিয়ে চালাচ্ছিলেন। বিদ্যু ৎ বিভাগের লোকেরা সেই সংযোগ বিচ্ছিন করতে গেলে তিনি তাঁদের তাড়িয়ে দেন। বাধ্য হয়ে গত মঙ্গলবার তাঁর বাড়িতে বিদ্যু ৎ বিভাগ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জোবায়েরের বাড়িতে অনেক দিনের পুরোনো একটি মিটার রয়েছে। কিন্তু এর সঙ্গে লাইনের কোনো সংযোগ নেই। সরাসরি বিদ্যুতের প্রধান খুঁটি থেকে তাঁর বাড়ি ও ছাত্রাবাসে সংযোগ দেওয়া হয়েছে। আদালত মিটারটি জব্দ করেন এবং অবৈধ লাইনের তার বাজেয়াপ্ত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তিনি বাড়িতে ছিলেন না। আদালতের লোকজন তাঁর বাড়িতে ঢোকার খবর পেয়ে তিনি ছুটে আসেন। ম্যাজিস্ট্রেট ও পুলিশকে অকথ্য গালাগাল করেন। তিনি বলেন, ‘আমার বাড়িতে মোবাইল কোর্ট করার এখতিয়ার কারোর নেই। আমি স্বেচ্ছাসেবক লীগের নেতা। দীর্ঘদিন থেকে রাজনীতি করি। মেয়রের সঙ্গে আজকেই আমার ইফতার করার কথা রয়েছে। আমার চাচা পুলিশের সাবেক আইজি। আমার বাড়িতে কেন পুলিশ ঢুকবে? আমার মায়ের সঙ্গে কেন পুলিশ কথা বলবে?’ এসব বলতে বলতে একপর্যায়ে তিনি পুলিশকে মারতে তেড়ে আসেন। অবস্থা বেগতিক দেখে আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) খবর দেন। বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-৫-এর সদস্যরা এসে তাঁকে আটক করেন। র‌্যাবের সদস্যরা আসার পর তিনি শান্ত হন।ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম জানান, বাড়ি ও ছাত্রাবাসটি জোবায়েরের মা মেহেরুন্নেছার নামে রয়েছে। এ কারণে বিদ্যু ৎ আইনের ২০১০ সালের ৩৯ ধারায় তাঁর মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা সঙ্গে সঙ্গে আদায় করা হয় এবং সরকারি কাজে বাধা দেওয়ায় জোবায়েরকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। রাজশাহী বিদ্যু ৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক বলেন, যেহেতু আদালতে জরিমানা হয়েছে, তাই বিদ্যু ৎ বিভাগ থেকে আলাদা জরিমানা করা হয়নি। আর তাঁর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আবার মিটার লাগিয়ে দেওয়া হয়েছে। কবে আবেদন করেছিলেন জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘আজ (বুধবার) সকালেই।’