ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আতিকুর রহমানের ছেলে আদিব। বয়স মাত্র পাঁচ বছর। তিন বছর বয়সে আদিবের দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসার হয়। প্রথম তিন মাস ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতের কলকাতার ঠাকুরপুকুরে ক্যানসার সেন্টার ওয়েলফেয়ার হোম ও রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়। এর পর থেকে সেখানেই তার চিকিৎসা চলছে। দুই বছর ধরে ছেলের চিকিৎসায় প্রায় ২৪ লাখ টাকা খরচ করে আতিকুর বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন। চিকিৎসকেরা বলেছেন, আদিবের চিকিৎসার জন্য আরও অন্তত ১০ লাখ টাকা লাগবে। কিন্তু আতিকুরের পক্ষে আর ছেলের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ৮৩৪০০৬৬০১, ব্যাংক এশিয়া, দিলকুশা শাখা, মতিঝিল, ঢাকা। বিজ্ঞপ্তি।