আদিবা আশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের শিশু আদিবা আশরাফি মাত্র এক মাস বয়স থেকেই অন্ধত্বজনিত রোগে আক্রান্ত৷ অস্ত্রোপচারের পর বর্তমানে সে সামান্য দেখতে পায়৷ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা আবারও দ্রুত অস্ত্রোপচার, চোখে লেন্স সংযোজন ও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন৷ অন্যথায় পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে সে৷ শিশুটির বাবা লালমনিরহাটের হাতীবান্ধার সিংগিমারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক৷ মেয়ের চোখের আলো ফিরিয়ে আনতে সবার আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি৷ সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আশরাফুজ্জামান শরীফ, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০০০১১৬, সোনালী ব্যাংক, হাতীবান্ধা শাখা, লালমনিরহাট৷ বিজ্ঞপ্তি৷