আদিবাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবার বয়স মাত্র দেড় মাস। তার হূৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাস-পাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। আদিবাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এতে অন্তত সাড়ে তিন লাখ টাকা দরকার। কিন্তু আদিবার বাবা আমজাদ হোসাইন উত্তরা মটরস সার্ভিস সেন্টারের অফিস সহকারী। সামান্য আয়ের মানুষ তিনি। স্নেহের শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করেন, সে সাধ্য তাঁর নেই। তাই তিনি ছোট্টমণি আদিবাকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আমজাদ হোসাইন, সঞ্চয়ী হিসাব নম্বর-১০২২৪-০, পূবালী ব্যাংক, তেজগাঁও শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।