আদিবাসী আইন পাস করার দাবি
বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশ আদিবাসী অধিকার আইন, ২০১২ জাতীয় সংসদে পাস করার দাবি জানিয়েছেন দিনাজপুরের আদিবাসী নেতারা। গতকাল শুক্রবার দিনাজপুরে ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান।
গতকাল সকাল ১০টায় বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের দিনাজপুর কার্যালয়ের মিলনায়তনে ওই সভা হয়। এতে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন (এনসিআইপি) দিনাজপুর আঞ্চলিক কমিটির সভাপতি ভিক্টর লাকড়া সভাপতিত্ব করেন। সভায় মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। এতে আদিবাসী নেতা জেমস ওয়াড খকশী, গণেশ সরেন, ক্লেমেন্ট তিরকী, যোগেন হাসদা, কেরোবিনা হেমরম, নিতাই হাসদা, সুমনা চিশিম, লরেন্স বেক, শেরাফিন মার্ডি, সন্ধ্যা মালো, মাইকেল মুর্মু, সুনীল কর্মকার, গৌর চন্দ্র পাহাড়ী প্রমুখ বক্তব্য দেন।
আদিবাসী নেতারা বর্তমান সরকারের মেয়াদেই সংসদে বাংলাদেশ আদিবাসী অধিকার আইন, ২০১২ পাস করার আহ্বান জানান।