আদিবাসী কিশোরী ধর্ষণের বিচারের দাবি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আদিবাসী কিশোরী ধর্ষণের বিচারের দাবিতে গতকাল বুধবার সাতটি সামাজিক সংগঠন মানববন্ধন ও সামবেশ করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের সাহেববাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।এতে অংশ নেওয়া সংগঠনগুলো হচ্ছে: আদিবাসী পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, একতা যুব উন্নয়ন সংস্থা ও আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা।বক্তৃতা দেন আদিবাসী নেতা নন্দলাল টুডু, সুভাষ চন্দ্র হেমব্রম, অনিল মারান্ডি, সুসেন কুমার প্রমুখ। আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ন্যাপ-রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান ও একতা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।