আদিবাসী কিশোরী নিখোঁজ, অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলায় গত মঙ্গলবার আদিবাসী এক কিশোরীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউখালী থানায় মামলা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি।মামলার বাদী কিশোরীর মামা অভিযোগ করেন, বৈসাবি উৎসব উপলক্ষে গত মঙ্গলবার উপজেলার বেতবুনিয়ায় আয়োজিত পানিখেলা থেকে ফেরার পথে মো. সোলায়মান নামের এক যুবক ওই কিশোরীকে অটোরিকশায় তুলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজারে নিয়ে যান। সেখান থেকে মো. জিয়াউল হক নামের অপর এক ব্যক্তি ওই কিশোরীকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যান। স্থানীয় লোকজনের মাধ্যমে এ খবর পাওয়া গেছে বলে জানান কিশোরীর মামা।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক।