আদিবাসী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আদিবাসী মাহাতো ছাত্রসংগঠন সিরাজগঞ্জে বসবাসরত আদিবাসী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে।গতকাল বুধবার জেলার সলঙ্গা থানার নিমগাছী উচ্চবিদ্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আদিবাসী ছাত্রসংগঠনের সভাপতি নিমাই চন্দ্র মাহাতোর সভাপতিত্বে বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্বপন কুমার রায়, বিমল কুমার দাস, সন্তোষ কুমার প্রমুখ। সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলার এসএসসি ও এইচএসসি পাস আদিবাসী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯০ জনকে ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ১০ জনকে এক হাজার টাকা করে এবং বাকি সবাইকে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।