আদিবাসী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আদিবাসী এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার অরণখোলা ইউনিয়নের কোনাবাড়ী বাজারে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।মধুপুর থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, উপজেলার ধরাটি গ্রামের দুই বোন ছায়া নকরেক ও মুঞ্জি নকরেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধ মীমাংসার জন্য গত রোববার এক সালিস বৈঠক হয়। ওই বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়। এর জের ধরে ছোট বোন ছায়া নকরেকের সমর্থক পলাশ নকরেক (২৬) মুঞ্জি নকরেকের স্বামী তাপস চিরানের (৫০) কোনাবাড়ীর ওষুধের দোকানে গিয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।