আদিবাসী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গত শনিবার এক আদিবাসী গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।পরিবার সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি জুমঘরে ওই গৃহবধূ রান্নার কাজ করছিলেন। তাঁর স্বামী তখন ঘরের বাইরে ছিলেন। এ সময় এক বাঙালি ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী পানছড়ি থানায় মামলা করেছেন।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে পানছড়িতে ওই আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সদর থানা শাখার সভাপতি সুপ্রিয় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা। সমাবেশে বক্তারা ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তির শাস্তির দাবি করেন।