আদিবাসী গ্রামে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল বরামবাড়ি আদিবাসী গ্রামে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার দুপুরে নিয়ামতপুরে মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।নিয়ামতপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে কয়েক শ আদিবাসী নারী-পুরুষ দুপুর ১২টার দিকে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন অনীল মারান্ডি, রবীন্দ্রনাথ সরেন, বিমল বাজোয়ার, আদিবাসী সংগ্রাম পরিষদের আহ্বায়ক এভারিস্ট হেমব্রম, বিশত মনি টপ্পো প্রমুখ।বক্তারা বলেন, এর আগেও গ্রাম থেকে আদিবাসীদের উচ্ছেদের জন্য হামলা চালানো হয়েছে। ২৩ সেপ্টেম্বর ফের হামলা হয়। সন্ত্রাসীদের হাত থেকে নারী-শিশুরাও রেহাই পায়নি। পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। সমাবেশ শেষে পরিষদের নেতারা ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।