আদিবাসী গ্রামে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরের আদিবাসী গ্রাম হাবিবপুর চিড়াকুটায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার তাঁরা এই কর্মসূচি পালন করেন।
গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রসংগঠন ও সনাতন বিদ্যার্থী সংসদ নামে দুটি সংগঠন যৌথভাবে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কে ওই কর্মসূচি পালন করে। এতে দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।