আদিবাসী ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আদিবাসী এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গারো স্টুডেন্ট ইউনিয়নের ময়মনসিংহ শাখা।
গতকাল শুক্রবার সকালে মিছিল শেষে প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন বলেন, গত ৪ মে কলমাকান্দার সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণে অভিযুক্ত শামসুল আলমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।