আদিবাসী তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গত শুক্রবার নিজ বাড়ি থেকে ধন্দা মুরমু (২৫) নামের এক আদিবাসী তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দাউদপুর গ্রামের মালারপাড়া গ্রামের মৃত মাইদা মুরমুর ছেলে।
নিহত তরুণের ছোট বোন শেরফিনা মুরমু জানান, ধন্দা বাড়িতে একাই থাকতেন। ওই দিন রাত নয়টার দিকে ধন্দা ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। তিনি (শেরফিনা) তাঁকে ভাত দিতে গিয়ে ডাকাডাকি করেন। তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল সাইদ জানান, ধন্দার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গতকাল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।