প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (আসারু) উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা বাংলাদেশে বসবাসরত সব আদিবাসীর স্বাস্থ্য ও জীবনমান নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সুরক্ষার দাবি জানান।