প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রংপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা শোভাযাত্রা ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার আদিবাসী উন্নয়ন সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বেলা ১১টার দিকে নগরের ধর্মদাস কুঠিপাড়া কমিউনিটি মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভুচরণ মিনজ। বক্তব্য দেন গোবিন্দ পাহান, পুতুল কুজুর, বাসন্তী পাহান প্রমুখ। এর আগে ধর্মদাস এলাকায় শোভাযাত্রা বের করা হয়।