আদিবাসী দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয়টায় বিভিন্ন বয়সের আদিবাসী মুন্ডাদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন মুনছুর রহমান, যিশু আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি, পুলিশের পরিদর্শক তারক বিশ্বাস প্রমুখ।