আদিবাসী নারীদের সমান অধিকারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আদিবাসী প্রথাগত আইনে নারীদের সমান অধিকার নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে।
কয়েকটি নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, চাকমাসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী ও বাঙালি নারীদের পাশাপাশি পুরুষেরাও অংশগ্রহণ করেছেন।
বিকেল সাড়ে তিনটায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মানবাধিবার নেত্রী ডনাইপ্রু নেলী, আইনজীবী সুস্মিতা চাকমা, সারাহ্ সুদীপা ইউনুছ্, বান্দরবানের নারী চেম্বার অব কমার্সের সভানেত্রী লালছানি লুসাই, নারী প্রগতি সংঘের উপপরিচালক সাহানা সুমি, সমাজকর্মী অং চমং মারমা প্রমুখ। বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীদের প্রচলিত প্রথাগত সামাজিক আইনে কর্মক্ষেত্রে সমান অধিকার, এমনকি প্রায় ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদের বেশি কাজের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু সম্পত্তির উত্তরাধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ ও সামাজিক নীতি নির্ধারণে নারীদের কোনো অধিকার দেওয়া হয়নি।