আদিবাসী নেত্রীকে ধর্ষণ মামলার ১৮ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদিবাসী নেত্রীর ওপর হামলা ও গণধর্ষণ মামলার ১৮ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁদের জামিন দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি জবদুল হক ও আদালত পুলিশের জিআরও সেকেন্দার আলী জানান, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুস সালাম আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ আগস্ট নিজের জমিতে ধান রোপণের সময় আদিবাসী নেত্রী হামলার শিকার হন। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বিভিন্ন স্থানে আদিবাসীরা বিক্ষোভ করেন। ৩১ আগস্ট আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের প্রতিনিধিদল হাসপাতালে চিকিৎসাধীন আদিবাসী নেত্রীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন।