আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে বড়দিন ও নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আটটি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
জগদল আদিবাসী যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজশাহী কারিতাস হোস্টেল আদিবাসী একাদশ ৩-১ গোলে উপজেলার খেলনা ইউনিয়নের বটতলী আদিবাসী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আলবেরিকুশা মার্ডী। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ওই সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আইনিয়াস টুডু সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন আদিবাসী সংগঠন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি ও বাংলাদিশোম সান্তাল বাইসির চেয়ারপার্সন এস সি আলবার্ট সরেন, জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান এ টি এম বদিউল আলম প্রমুখ।