আদিবাসী ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইংয়ে গত শুক্রবার দিনব্যাপী আদিবাসী ফুটবল প্রতিযোগিতা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও গোদাগাড়ীর আদিবাসীদের আটটি দল অংশ নেয়।
এলাকার অনেকে জানান, ওই খেলায় গোদাগাড়ীর ছুটিপুকুর আদিবাসী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোমস্তাপুরের রহনপুর আদিবাসী ফুটবল দল। প্রথম পর্বের খেলায় ছুটিপুকুর ২-০ গোলে বাবুডাইং পশ্চিমপাড়াকে, বাবুডাইং বিবাহিত দল ১-০ গোলে চিকনা আদিবাসী ফুটবল দলকে, শান্তিপাড়া ৫-৪ গোলে দুরন্ত সাইচুরি দলকে ও রহনপুর ৫-৪ গোলে বাবুডাইং পূর্বপাড়াকে পরাজিত করে। সেমিফাইনালে ছুটিপুকুর ১-০ গোলে বাবুডাইং বিবাহিত দলকে ও রহনপুর ৫-৪ গোলে শান্তিপাড়াকে পরাজিত করে।
বাবুডাইং পূর্বপাড়া আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন ও রানারআপ দলকে একটি ডিভিডি দেওয়া হয়। এ খেলা দেখতে আসেন সব বয়সী নারী-পুরুষ ও শিশুরা। এ সময় তাঁরা ঢোল-মাদল বাজিয়ে নেচে-গেয়ে খেলা উপভোগ করেন।