আদিবাসী ফোরামের নিন্দা-প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শফিরহাট শিবরাম (বর্তমানে হোসনাবাদ) এলাকায় একটি হিন্দু পরিবারের ওপর হামলা, তাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভূমি দখল এবং পরিবারের চার সদস্যকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। গতকাল সোমবার ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন থেকে ওই পরিবারটির জমি জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় ভূমিদস্যুরা।
হিন্দু পরিবারটির ওপর হামলা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানানো হয় বিবৃতিতে। সেই সঙ্গে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা, ক্ষতিপূরণ ও জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।