আদিবাসী বাঙালি মুক্তি সংগ্রাম কমিটির বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী শহরে আদিবাসী বাঙালি মুক্তি সংগ্রাম কমিটি গতকাল বিক্ষোভ মিছিল করেছে। গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের ওপরে হামলা, গুলি, নিহত ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে l ছ​িব: প্রথম আলো
দিনাজপুরের ফুলবাড়ী শহরে আদিবাসী বাঙালি মুক্তি সংগ্রাম কমিটি গতকাল বিক্ষোভ মিছিল করেছে। গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের ওপরে হামলা, গুলি, নিহত ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে l ছ​িব: প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার বিক্ষোভ ও সমাবেশ করেছে আদিবাসী বাঙালি মুক্তি সংগ্রাম কমিটি নামের একটি সংগঠন। তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম চিনিকলের ভূমি উদ্ধারের নামে সাঁওতালদের ওপর হামলা, খুন, মামলা ও উচ্ছেদের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করে।
স্থানীয় নিমতলা মোড় থেকে গতকাল সকাল ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পৌর শহর ঘুরে পুনরায় নিমতলা মোড়ে এসে ওই বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী বাঙালি সংগ্রাম কমিটির সভাপতি রামাই সরেন। বক্তব্য দেন বিপ্লবী ছাত্র-মৈত্রীর আহ্বায়ক ডালিম রায়, কৃষক ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক হাজী মঈনউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিকাশ রায়। আরও বক্তব্য দেন সরোজ কিস্কু, বাসক সরকার, গণফ্রন্টের নেতা কমল চক্রবর্তী, সোমা সাহা প্রমুখ।
বক্তারা বলেন, ৬ নভেম্বর ভূমিদস্যুরা ভূমি উদ্ধারের নামে সাঁওতালদের জমি দখল করেছেন। বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং তাদের গরু-ছাগল লুটপাট করেছে। সাঁওতালদের ওপর পুলিশ ও র‍্যাব নির্বিচারে গুলি চালিয়েছে। এতে গুলিবিদ্ধ শ্যামল হেমব্রম মারা যান। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ও মদদদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি
জানান।