আদিবাসী মেলার নাম বদলে পার্বত্য লোকসংস্কৃতি উৎসব রাখা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠেয় ‘বান্দরবান আদিবাসী মেলা-২০১০’-এর নাম পরিবর্তন করে ‘পার্বত্য লোকসংস্কৃতি উৎসব-২০১০’ রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শে ৩০ লাখ টাকা ব্যয়ে ১৯ মার্চ থেকে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এ মেলার নাম বদলানো হয়েছে বলে জানা গেছে।তবে জেলা পরিষদের চেয়ারম্যান গতকাল সোমবার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, কারও পরামর্শে নয়, সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রশাসনের কাছে দেওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে উৎসব সর্বজনীন করার জন্য নাম পরিবর্তন করা হয়েছে।জানা যায়, ইউএনডিপির আর্থিক সহযোগিতায় বান্দরবান জেলা পরিষদ আদিবাসী মেলা আয়োজনের উদ্যোগ নেয়। এর আগে একবার পরিষদের উদ্যোগে মেলা হয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক উত্সব পরিচালনা কমিটি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আদিবাসী শব্দটি সরকারিভাবে এখনো স্বীকৃত নয়।