আদিবাসী যুবক এক মাস ধরে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাউখালী উপজেলার মঘাইছড়ির নিজ বাড়ি থেকে পিংকু চাকমা (২১) নামের এক আদিবাসী যুবক এক মাস ধরে নিখোঁজ। পিংকু মানসিক প্রতিবন্ধী বলে তাঁর বাবা অন্নপূর্ণ চাকমা ও মা জ্যোৎস্না চাকমা জানিয়েছেন।পারিবারিক সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে পিংকু মঘাইছড়ির যৌথ খামারপাড়ার নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তাঁর পরনে ফুলহাতা সাদা জামা ও বেগুনি রঙের চেক লুঙ্গি ছিল। তার উচ্চতা পাঁচ ফুট, গায়ের রং ফর্সা। এ ব্যাপারে জ্যোৎস্না চাকমা বাদী হয়ে কাউখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কেউ পিংকু চাকমার খোঁজ পেলে ০১৮২১-৩৪১২৯৭, ০১৯১১-১৬৫৩৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।