প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থীদের পুনর্মিলনী, স্মৃতিচারণা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির উপস্থিত ছিলেন। পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল চারটায় আলোচনা সভা শেষে পার্বত্য চট্টগ্রামের ১১টি আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।