আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামে এক আদিবাসী শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে একই গ্রামের আদিবাসী কান্তি দিওকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার কামারপাড়া এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কান্তি দিওকে গ্রেপ্তার করা হয়। নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কান্তি দিও শিশুটিকে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্বীকার করেছেন।উপজেলার পানিহাটা গ্রামের আদিবাসী পূরবী দিও ও গাব্রিয়েল হাদিমার মেয়ে প্রথম শ্রেণীপড়ুয়া বীথি দিওকে (৭) গত শনিবার সন্ধ্যায় ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়।