আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কর্মী দীনেশের মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কর্মচারী দীনেশ হাসদার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর মুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান আদিবাসী নেতারা।সংবাদ সম্মেলনে দীনেশের বাবা ভীম হাসদা বলেন, গোদাগাড়ীতে বিভিন্ন সময়ে আদিবাসীদের ওপর জুলুম, নির্যাতন, ভীতি প্রদর্শন, ভূমি থেকে উচ্ছেদসহ হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ১ জানুয়ারি গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দীনেশের বিরুদ্ধে মাদকদ্রব্য ব্যবহার ও পাচার আইনে মিথ্যা মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার হয়ে দীনেশ এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীনেশের মা বাসন্তি হাসদা ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডী প্রমুখ।